পূর্বধলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নে জাহাঙ্গীর আলম (৩১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ মার্চ) সকালে নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার চকপাড়া গ্রামের তাজুল ইসলাম খানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে ঘরের টিনের বেড়ার ফাঁক দিয়ে জাহাঙ্গীরকে গলার ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিশকাকুনী ইউপি চেয়ারম্যান মো. আল আমিনের সহযোগিতায় পূর্বধলা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, জাহাঙ্গীর আলম মাঝে মধ্যে মানসিকভাবে অস্বাভাবিক আচরণ করতেন এবং দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকতেন। তাঁর স্ত্রী বর্তমানে জীবিকার তাগিদে ঢাকায় গৃহকর্মীর কাজ করছেন। মৃত্যুকালে তিনি তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga