হাসপাতালেও ঈদের আনন্দ: পূর্বধলায় রোগীদের মাঝে উন্নত মানের বিশেষ খাবার পরিবেশন

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ চিকিৎসাধীন রোগীদের মাঝে ছড়িয়ে দিতে নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত মানের বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। শনিবার (২১ মার্চ) দুপুরে সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালের ৫০ শয্যা বিশিষ্ট ইনডোর রোগীদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিবার-পরিজন থেকে দূরে থাকা রোগীদের ঈদের আমেজ দিতে এই উদ্যোগ নেওয়া হয়। সকালের নাস্তায় সেমাই, পাউরুটি, কলা ও ডিম দেওয়া হলেও দুপুরের মেন্যু ছিল রাজকীয়। এতে অন্তর্ভুক্ত ছিল পোলাও, খাসির মাংস, মুরগির রোস্ট, বুটের ডাল, ডিম, মিষ্টি, তরমুজ ও সালাদসহ বিভিন্ন সুস্বাদু খাবার।

খাবার বিতরণ কার্যক্রম সরাসরি তদারকি করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বিশ্ব প্রিয় মজুমদার। তিনি প্রতিটি ওয়ার্ড ঘুরে খাবারের গুণগত মান পরীক্ষা করেন এবং নিজ হাতে রোগীদের হাতে খাবার তুলে দেন। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অসুস্থতার কারণে হাসপাতালে ঈদ কাটাতে হওয়া রোগীদের মাঝে এই আয়োজন স্বস্তি নিয়ে এসেছে। চিকিৎসাধীন এক রোগী বলেন, “ঈদের দিনে হাসপাতালে থাকতে হবে ভেবে মন খারাপ ছিল। কিন্তু এমন আয়োজন আর ডাক্তারদের আন্তরিকতায় মনে হচ্ছে আমরা পরিবারের মাঝেই আছি।”

আরএমও বিশ্ব প্রিয় মজুমদার জানান, অসুস্থতার কারণে যারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত, তাদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সরকারি নির্দেশনা অনুযায়ী খাবারের সর্বোচ্চ মান নিশ্চিত করে রোগীদের জন্য একটি আনন্দময় পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga