পূর্বধলায় বীমা করিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ’র অভিযোগ পাওয়া গেছে

নেত্রকোনার পূর্বধলায় কথিত নামদারি সাংবাদিক এসএম ওয়াদুতের বিরুদ্ধে বীমা করিয়ে প্রতারণার মাধ্যমে গ্রাম্য গরীব লোকদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ’র অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ২০/২৫ জন বীমার গ্রাহক উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ওয়াদুদ উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের খারছাইল গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে এবং ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোং লি: পূর্বধলা উপজেলা শাখাতে পরিদর্শক পদে কর্মরত আছে।

অভিযোগের বরাত দিয়ে জানা গেছে, ওয়াদুদ জেলা অফিসের ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোং তে অফিস সহায়কের কাজ করতো। কৌশলে পূর্বধলা উপজেলা শাখাতে পরিদর্শক পদে নিয়োজিত হয়। থানা পশ্চিমপাশে একটি বিল্ডিংয়ে অফিস ভাড়া নিয়ে বীমার কাজ পরিচালনা করতো। সাংবাদিকতার পরিচয় দিয়ে ওই গিরিয়াশা গ্রামে “ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোং লি:” বীমা করায়ে ৫০/৬০ জন গ্রাহক তৈরী করে। রশিদ ছাড়াই কিস্তির টাকার নিয়ে অফিসে অর্ধেক জমা করে ফটোকপির মাধ্যমে রশিদ বানিয়ে প্রতারণা করে। বোনাস দেওয়ার নাম করে নতুন করে বীমা করার চাপ সৃষ্টি করে। বীমার বয়স ৩ বছর অতিক্রম হলে সে আনা হতে কিস্তি বিরত থাকে। তার সাথে দেখা করে কথা বললে খারাপ আচরণ করে। ভূক্তভোগীরা জেলা অফিসে যোগাযোগ করে দেখে তাদের নামে সর্ম্পূণ টাকা জমা হয় নি। এভাবে বীমার টাকা জমা না দিয়ে ওয়াদুত লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে জায়গা জমি কিনে বাড়ী, গাড়ী করেছে বলে জানান ভূক্তভোগীরা।

ঘাগড়া ইউনিয়নের মহিলা সদস্যও এই ভাবে প্রতারণার স্বীকার হয়েছেন। এসব বিষয়ে কেউ প্রতিবাদ করার চেষ্টা করলে সে এবং তার ভাই লোকজনদের মারপিট করতে উধ্যত হয়। ক্ষমতার দাপটে কুলিয়ে উঠতে না পারলে পিতা বীর মুক্তিযোদ্ধা এই পরিচয় ব্যবহার করে। প্রতারিত করে হাতিয়ে নেওয়া অর্থ ফেরৎ পেতে ভূক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ে করে আইনগত পদক্ষেপ নিতে জোর দাবী জানান।

এবিষয়ে অভিযুক্ত ওয়াদুতকের জিজ্ঞাসা করলে সে এসব বিষয় অস্বীকার করে বলে, সে কোং’র ইনচার্জ। তার সাথে গ্রাহকদের লেনা দেনা হয় নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, এ বিষয়ে আমার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ পেয়েছি।

Posted in Uncategorized

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga