​ঢাবি শিক্ষার্থী পাভেলের ওপর হামলার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের মেধাবী শিক্ষার্থী রাহিদ খান পাভেলের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার পূর্বধলায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার জালশুকা কুমুদগঞ্জ উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় শ্যামগঞ্জবাসীর উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৭ই মার্চের ভাষণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে পাভেলের ওপর এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়। সেহরির সময় বুয়েট ক্যাম্পাসের ক্যান্টিনে খাবার খেতে গেলে একদল দুর্বৃত্ত তাঁকে তুলে নিয়ে গিয়ে নিষ্ঠুরভাবে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে শাহবাগ থানার সামনে ফেলে রেখে যাওয়া হয়।

জালশুকা কুমুদগঞ্জ উচ্চবিদ্যালয়ের এসএসসি ২০১৮ ব্যাচের সহপাঠীদের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য দেন দিদারুল ইসলাম দীপ্ত, তারিকুল ইসলাম, মাহফুজ রহমান ও নাজমুল হোসেন শুভসহ অনেকে। বক্তারা বলেন, “পাভেল কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত নন। বাবা হারানো এই লড়াকু ছেলেটি টিউশনি করে নিজের পড়াশোনা ও পরিবারের খরচ চালাতেন। তাঁর মতো একজন শান্ত ও মেধাবী শিক্ষার্থীর ওপর এমন হামলা মেনে নেওয়া যায় না।”

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী, তরুণ ও স্থানীয় সচেতন নাগরিকরা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা। উল্লেখ্য, পাভেল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা হলেও তিনি পূর্বধলার জালশুকা কুমুদগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga