ভোট দিতে বয়স বাধা নয়: পূর্বধলায় লাঠিতে ভর করে কেন্দ্রে ৯৩ বছরের বৃদ্ধা

প্রবল ইচ্ছা আর গণতান্ত্রিক অধিকারের টানে বয়সের ভার উপেক্ষা করে ভোটকেন্দ্রে হাজির হলেন ৯৩ বছরের বৃদ্ধা জবেদা আক্তার। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮:৩০ মিনিটে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বুধি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার পর এক তৃপ্তির হাসি নিয়ে জবেদা আক্তার বলেন, “আমি বাড়ি থাইক্যা কষ্ট কইরা ভোট দিতে আইছি। ভোট দিয়া এহন আমার শান্তি লাগতাছে।” নিজের বয়স কত জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলতে না পারলেও বলেন, “আমি সংগ্রামের (স্বাধীনতা যুদ্ধ) আগের মানুষ।” পরে তাঁর জাতীয় পরিচয়পত্র যাচাই করে দেখা যায়, বর্তমানে তাঁর বয়স ৯৩ বছর। লাঠিতে ভর করে তাঁর এই ভোটকেন্দ্রে আসার দৃশ্য উপস্থিত অন্যান্য ভোটার ও তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ জুগিয়েছে।

উল্লেখ্য যে, পূর্বধলা উপজেলায় এ বছর মোট ২ লক্ষ ৯০ হাজার ১১৭ জন ভোটার রয়েছেন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৭ হাজার ৮৯৬ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৪২ হাজার ২১৯ জন। এছাড়া ৩য় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।

​উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আজ উপজেলার ১১টি ইউনিয়নের ৮২টি কেন্দ্রের ৫২৮টি কক্ষে ভোটগ্রহণ চলছে। যেখানে দায়িত্ব পালন করছেন ৮২ জন প্রিজাইডিং অফিসার, ৫২৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১০৫৬ জন পোলিং অফিসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga