পূর্বধলায় ‘দাঁড়িপাল্লা’র মিছিল: ভোট চাইলেন জামায়াত প্রার্থী মাসুম মোস্তফা

প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আমেজে মুখরিত নেত্রকোনার পূর্বধলা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের চৌরাস্তা বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী মাসুম মোস্তফা-এর পক্ষে এক বিশাল ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

​৬নং পূর্বধলা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই মিছিলটি চৌরাস্তা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মাসুম মোস্তফা বলেন, “দেশকে ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। আমরা দুর্নীতিমুক্ত ও আদর্শভিত্তিক একটি সুন্দর পূর্বধলা গড়তে চাই। ইনশাআল্লাহ, জনগণের রায় পেলে আমরা একযোগে একটি উন্নত বাংলাদেশ গড়ব।”

​সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. তাজুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জয়নুল আবেদীন, রুকন ডা. মো. শহিদুল্লাহ, সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম, নেত্রকোনা সরকারি কলেজ শিবিরের সভাপতি উমর ফারুক ও সেক্রেটারি ইমরান খান।

​বক্তারা নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga