পূর্বধলায় ঘাতক মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশুর করুণ মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় অজ্ঞাতনামা একটি মোটরসাইকেলের ধাক্কায় ওমর মিয়া নামের ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নেত্রকোনা-পূর্বধলা সড়কের সদর ইউনিয়নের নারায়ণডহর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ওমর মিয়া ওই গ্রামের মো. সুমন মিয়ার ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে শিশু ওমর বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। এ সময় পূর্বধলা থেকে নেত্রকোনাগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

​গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল আনুমানিক ৩টার দিকে শিশুটির মৃত্যু হয়।

​পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga