পূর্বধলায় ঘাতক অটোরিকশার ধাক্কায় প্রাণ হারালেন পথচারী

নেত্রকোনার পূর্বধলায় অজ্ঞাতনামা একটি অটোরিকশার ধাক্কায় কমল মিয়া (৫০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জারিয়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কমল মিয়া ওই গ্রামের মৃত সাবান আলীর ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন কমল মিয়া। পথে নোয়াপাড়া গ্রামের পাকা রাস্তায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী অজ্ঞাত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

​দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। পরে ময়মনসিংহ নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। স্বজনরা মরদেহ নিয়ে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরলে চিকিৎসকরা তাঁকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।

​পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত একটি অটোরিকশার ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর খবর তিনি পেয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে এবং পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga