পূর্বধলায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের রহস্যজনক মৃত্যু

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় একটি আমগাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় লিটন মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার (১২ নভেম্বর) সকালে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

​মৃত লিটন মিয়া উপজেলার খলিশাউড় ইউনিয়নের হাঁপানিয়া মধ্যপাড়া গ্রামের মো. খাদেমুল ইসলামের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রতিবেশী মো. সেলিম মিয়া প্রথম লিটন মিয়াকে আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি দেখেন, গাছের ডাল থেকে প্রায় ১৪-১৫ ফুট উঁচুতে পুরনো নাইলনের রশি দিয়ে লিটন ঝুলে আছেন। তার চিৎকারে আশপাশের লোকজন এবং মৃতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

​খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি গাছ থেকে নামায় এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

​পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন-চার বছর আগে লিটন মিয়া পাইলিংয়ের কাজে যুক্ত থাকাকালীন পিঠে গুরুতর আঘাত পেয়েছিলেন। সেই আঘাতের পর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং ধীরে ধীরে মানসিকভাবেও ভেঙে পড়েন। পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে তিনি হতাশা প্রকাশ করতেন বলেও জানা গেছে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।

​পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা মরদেহটি উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এরপরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga