পূর্বধলায় হিরো মোটরসাইকেল শো-রুম উদ্বোধন – পূর্বধলার দর্পন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলায় হিরো মোটরসাইকেল শো-রুম উদ্বোধন

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: March 14, 2020

নেত্রকোণার পূর্বধলায় “তালুকদার মটরস” নামে হিরো মোটর সাইকেলের শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩টায় পূর্বধলা বাজারের থানা রোডে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শো-রুমের উদ্বোধন করেন হিরো মটরস রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ ভট্টাচার্য।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা, শো-রুমের স্বত্বাধিকারী মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম তালুকদার, শো-রুমের পরিচালক হুমায়ূন কবীর তুহিন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, হিরো মটরস আফটার সার্ভিস ম্যানেজার মাইনুল আসাদ, টেরিটোরি ম্যানেজার (সেলস্) মাহমুদুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ূব আলী, নিজাম উদ্দিন, মিডিয়া আইডিয়াল স্কুলের পরিচালক জুলফিকার আলী শাহীন, মুক্তিযোদ্ধাগণ, পূর্বধলা বাজার বণিক সমিতির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পূর্বধলা সাব রেজিস্ট্রি জামে মসজিদের ইমাম ও খতিব মাও বোরহান উদ্দিন মোনাজাত পরিচালনা করেন।
শো-রুমের পরিচালক হুমায়ূন কবীর তুহিন জানান, মোটরসাইকেল সেবা প্রদানের লক্ষ্যে পূর্বধলা উপজেলায় এই প্রথম হিরোর শো-রুমের উদ্বোধন করা হয়েছে। কিস্তি পরিশোধের মাধ্যমে মোটরসাইকেল বিক্রি এবং দক্ষ ও অভিজ্ঞ জনবলের মাধ্যমে গ্রাহকদের প্রতিটি মোটরসাইকেল সার্ভিসিং করানো হবে।