পূর্বধলায় সেচ পাম্প বন্ধের উপক্রম, কৃষকের উৎকন্ঠা – পূর্বধলার দর্পন

পূর্বধলায় সেচ পাম্প বন্ধের উপক্রম, কৃষকের উৎকন্ঠা

দর্পন প্রতিনিধি: চলতি বোরো মৌসুমে ফসলের চারা রোপনে কৃষক যখন ব্যস্ত। তখন নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের পূর্ব ভিকুনীয়া গ্রামের কৃষকেরা সেচ পাম্প চালুর জন্য উপজেলার বিভিন্ন দপ্তরে ধর্না দিচ্ছেন। সেচ পাম্পটি চালুর জন্য আবেদন করেছেন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে।
আবেদনের প্রেক্ষিতে জানা যায়, উক্ত গ্রামে ১৯৭৪ সালে গভীর নলকূপটি স্থাপিত হয় এবং এর অধীন ৫০ থেকে ৬০ একর ফসলি জমি সেচ সুবিধা পায়। গ্রামটি বিদ্যুতায়িত হওয়ার পর ২০০৫/০৬খ্রি: দিকে এলাকার প্রভাবশালী ব্যক্তি সেচ পাম্পটি চালুর জন্য মৃত. আব্দুস সালামের ছেলে মো. নূরুল ইসলাম খান নিজের নামে বৈদ্যুতিক মিটার সংযোগ নেন। তারপর থেকেই তিনি কৃষকের নিকট থেকে একর প্রতি ৫হাজার টাকা নিতেন। তারপরও বিভিন্ন সময়ে নূরুল ইসলাম কৃষকদের সেচ পাম্প চালু করা, জমিতে নিয়মিত পানি দেওয়ায় টালবাহানা শুরু করেন। চলতি বোরো মৌসুমে এখন পর্যন্ত পাম্পটি চালু না করায় কৃষকের মধ্যে দেখা দিয়েছে উৎকন্ঠা। মোবারক হোসেন, মোনায়েম খান, খোকন মিয়া ২৫জন কৃষক স্বাক্ষরিত অভিযোগপত্রে আরও বলেন, নূরুল ইসলাম বৈদ্যুতিক মিটারটি লুকিয়ে রেখেছে। এ মূহুর্তে এই সমস্যার সমাধান না হলে কৃষকের মাথায় আকাশ ভেঙে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga