পূর্বধলায় রক্তদান সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন – পূর্বধলার দর্পন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলায় রক্তদান সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: March 9, 2020

দর্পন প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় স্বেচ্ছায় রক্তদান সংগঠন রক্তমিতা ফোরাম কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৮ মার্চ) সন্ধ্যায় ব্লু-বার্ড উন্নয়ন সমিতির কার্যালয়ে রক্তমিতা ফোরামের সভাপতি সাদ্দাম হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সাধারণ সম্পাদক বদরুল আলম ঝুমন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করেন। সাধারণ সভায় বক্তব্য রাখেন, ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির সহ সভাপতি শাজাহান মিয়া, এসি ক্লাবের সভাপতি নোমান শাহরিয়ার, রক্তমিতা ফোরামের সাবেক আহ্বায়ক জাকির আহমেদ খান প্রমুখ। এসময় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটি ঘোষণার পর রক্তমিতা ফোরাম কেন্দ্রীয় কমিটির নিকট পূর্বধলার দর্পনের পক্ষ থেকে হটলাইনে ব্যবহারের জন্য একটি মোবাইল সেট প্রদান করা হয়। দর্পনের প্রকাশক ও সম্পাদক নোমান শাহরিয়ার রক্তমিতা ফোরামের সভাপতি সাদ্দাম হোসেন এর হাতে এ মোবাইল সেট তুলে দেন।