পূর্বধলায় ট্রাকের চাপায় নিহত-১, আহত-৪

দর্পন প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের চাপায় মোঃ আলমগীর (২৫) নামের এক যুবক নিহত ও চার যাত্রী আহত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে জারিয়া বালুর ঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর দুর্গাপুর উপজেলার মাসকান্দা গ্রামের মৃত সমেদ আলী ছেলে।
আহতরা হলেন, পলাশ মিয়া (১৮), পায়েল (১৭), আহাদ নূর (১৫) ও আইনল হক (২২)। এলাকবাসী আহতদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পায়েল এর অবস্থা আংশকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিসৎক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আলমগীর অটোরিক্সা করে মামার বাড়ি গোজাখালিকান্দা থেকে জারিয়ায় যাওয়ার পথে বালুর ঘাট ব্রিজ নামক স্থানে গেলে সামনে থেকে আসা ট্রাকটিকে ক্রসিং করতে গেলে বামপাশে রাখা মাটির তোপে উঠে গেলে অটোরিক্সা সড়কে উল্টে যায়। তাৎক্ষণিক ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৩২৬৪) তাকে চাপা দিলে ঘটনার স্থলে তার মৃত্যু হয়। নিহত আলমগীর জারিয়ার বাসিন্দা মোঃ জহিরুল ইসলামের বাসায় ভাড়া থাকতো।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, স্থানীয় জনসাধারণ ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga