পূর্বধলা উপজেলা পরিষদ সভাকক্ষে ‘পাটচাষী প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠিত – পূর্বধলার দর্পন

পূর্বধলা উপজেলা পরিষদ সভাকক্ষে ‘পাটচাষী প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠিত

‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) উপজেলা প্রশাসন ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই ‘পাটচাষী প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠিত হয়।

পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৬০ জন নির্বাচিত সফল পাটচাষী অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা সুজিত গোস্বামী।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব দীপক কুমার সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান নোমানী।

​পাটচাষীদের আধুনিক ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিরুল ইসলাম, পূর্বধলা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদুন নূর এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাকিবুর রহমান।

দিনব্যাপী এই কর্মশালায় কৃষকদের আধুনিক পাট চাষাবাদ পদ্ধতি, চড়া ফলনশীল ও উন্নতমানের পাটবীজ ব্যবহার, অল্প খরচে উৎপাদন বৃদ্ধি, পাটের ক্ষতিকর রোগবালাই দমন এবং সঠিক উপায়ে পাটের বাজারজাতকরণ বিষয়ে ব্যবহারিক ও কারিগরি দিকনির্দেশনা দেওয়া হয়।

বক্তারা বলেন, “পাটের সোনালী অতীত ফিরিয়ে আনতে এবং দেশের ঐতিহ্যবাহী পাটখাতকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক করতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই। মাঠপর্যায়ে সচেতন ও দক্ষ পাটচাষী তৈরি করা সম্ভব হলে উৎপাদন বাড়ার পাশাপাশি দেশের পাটশিল্প এক নতুন দিগন্তের উন্মোচন করবে।”

​প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকেরা সন্তোষ প্রকাশ করে জানান, প্রযুক্তিনির্ভর এই ব্যবহারিক কর্মশালার মাধ্যমে তাঁরা পাটের আধুনিক রিবন রেটিং (আঁশ ছাড়ানো) ও উন্নত চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন, যা তাঁদের ফলন বাড়াতে দারুণভাবে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga