পূর্বধলায় মোটরসাইকেলের ওপর অতিরিক্ত ট্যাক্স নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন – পূর্বধলার দর্পন

পূর্বধলায় মোটরসাইকেলের ওপর অতিরিক্ত ট্যাক্স নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন

মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর নির্ধারণের প্রস্তাবের প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলা উপজেলায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে পূর্বধলা উপজেলা পরিষদের সামনের সড়কে ‘রেডলাইন সেইফ রাইডার্স ক্লাব’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের মোটরসাইকেল চালকরা প্রতিনিয়ত চরম রাজস্ব বৈষম্যের শিকার হচ্ছেন। একটি বাইক কেনার সময় ক্রেতাদের শুরুতেই ১৫৭% পর্যন্ত চড়া ট্যাক্স বা শুল্ক দিতে হয়। এরপর নিয়মিত রোড ট্যাক্স হিসেবে দিতে হয় আরও ২৩০০ টাকা। এত সব ট্যাক্স বহাল থাকার পরও নতুন করে আবার অগ্রিম আয়কর নির্ধারণ করা সম্পূর্ণ অন্যায়, অন্যায্য এবং অযৌক্তিক। এই সিদ্ধান্ত মধ্যবিত্ত ও তরুণ বাইকারদের ওপর বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে দেবে। বক্তারা অবিলম্বে এই বাড়তি ট্যাক্স প্রত্যাহারের জোর দাবি জানান।

রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাকিব আবদুল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন— পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার, রেডলাইনের সিনিয়র সদস্য আবদুল মান্নান, খাইরুল ইসলাম, বৈশাখী ছাত্রসংঘের সাধারণ সম্পাদক তুষার দত্ত, এসি ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক এবং পূর্বধলা যুব উন্নয়ন সংঘের সভাপতি রুবায়েতুজ্জামান রাপ্পু প্রমুখ। মানববন্ধনে উপজেলার শতাধিক মোটরসাইকেল আরোহী ও সাধারণ চালক অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga