পূর্বধলায় টাকার বিনিময়ে কেরাম খেলার বিরুদ্ধে ওসির ঝটিকা অভিযান; জব্দ ২ বোর্ড – পূর্বধলার দর্পন

পূর্বধলায় টাকার বিনিময়ে কেরাম খেলার বিরুদ্ধে ওসির ঝটিকা অভিযান; জব্দ ২ বোর্ড

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদক ও জুয়ার পাশাপাশি কিশোর-যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে টাকার বিনিময়ে অবৈধ ‘কেরাম খেলা’র বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। গত বুধবার (১২ মে) রাত ১০টার দিকে উপজেলার হোগলা রোডে অভিযান চালিয়ে দুটি অবৈধ কেরাম বোর্ড জব্দ করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

থানায় যোগদানের পর থেকেই ওসি আব্দুল্লাহ আল মামুন বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শুরু করেন। এসব সভায় মাদক ও জুয়ার পাশাপাশি বিভিন্ন বাজার ও দোকানে টাকার বিনিময়ে কেরাম খেলাকে একটি বড় সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। এই খেলার আড়ালে যুবসমাজ বিপথগামী হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতেই তিনি এই অভিযান শুরু করেন।

ওসি জানান, এই অভিযানের আগে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন। তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন যে, জব্দকৃত কেরাম বোর্ড ফেরৎ দেওয়ার জন্য কেউ কোনো সুপারিশ বা তদবির করবেন না। প্রথম দিনের অভিযানেই সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা গেছে।

মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা সমাজ থেকে সব ধরণের অবৈধ কর্মকাণ্ড নির্মূল করতে চাই। আপনাদের এলাকায় যদি টাকার বিনিময়ে বা জুয়ার আসর হিসেবে কেরাম বোর্ড চালানো হয়, তবে সরাসরি আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারে (০১৩২০১০৪৩১৫) তথ্য দিয়ে সহযোগিতা করুন। তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga