প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক পূর্বধলার সাবেক ইউএনও হেলাল উদ্দিন – পূর্বধলার দর্পন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক পূর্বধলার সাবেক ইউএনও হেলাল উদ্দিন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বর্তমান সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁর এই নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মোহাম্মদ হেলাল উদ্দিন ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে পূর্বধলা উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়ে উপজেলার প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজে গতিশীলতা আসায় তিনি স্থানীয় জনসাধারণের কাছে অত্যন্ত জনপ্রিয় ও সমাদৃত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পাওয়ার আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যুগ্ম সচিব পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর দক্ষ ও সততাপূর্ণ কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ হেলাল উদ্দিনের চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তাঁকে আগামী ১৮ মে তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

​পূর্বধলার সাবেক এই কর্মকর্তার এমন সাফল্যে উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধী সমাজ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga