মানসুরা আলমকে নিয়ে পোস্ট: দলমতের ঊর্ধ্বে দেশের স্বার্থে একসঙ্গে কাজের অঙ্গীকার ডা. মিতুর – পূর্বধলার দর্পন

মানসুরা আলমকে নিয়ে পোস্ট: দলমতের ঊর্ধ্বে দেশের স্বার্থে একসঙ্গে কাজের অঙ্গীকার ডা. মিতুর

নেত্রকোণার পূর্বধলা উপজেলার কৃতি সন্তান ও সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য মানসুরা আলমকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু এমপি। দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক মতপার্থক্য ভুলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার (৫ মে) ডা. মাহমুদা মিতু তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে মানসুরা আলমের সঙ্গে জাতীয় সংসদ ভবনে তোলা একটি ছবি শেয়ার করে এই আশাবাদ ব্যক্ত করেন। ছবিতে তাঁদের সঙ্গে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকেও হাস্যোজ্জ্বল মুখে দেখা যায়।

ফেসবুক পোস্টে মাহমুদা মিতু লিখেছেন, সংসদে এটি মানসুরা আলমের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ। রাজনৈতিক জীবনে ভবিষ্যতে আরও বহুবার এমন সাক্ষাতের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, “ভিন্ন দলের প্রতিনিধিত্ব করলেও জাতীয় স্বার্থই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলমতের ঊর্ধ্বে থেকে দেশের কল্যাণে আমরা সমন্বিতভাবে কাজ করতে চাই।”

পূর্বধলার মেয়ে মানসুরা আলমের এই অর্জনে স্থানীয় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ কাজ করছে। ডা. মিতুর এই ইতিবাচক বার্তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই স্বাগত জানিয়েছেন। তাঁরা মনে করছেন, তরুণ এই নারী নেতৃত্বরা দলমতের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga