বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার সন্তান এনামুল হক শান্ত।
এনামুল হক শান্ত পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের সাত্যাটি গ্রামের মো. নুরুল আমিন খানের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। রাজপথের লড়াই-সংগ্রামে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এর সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নবনিযুক্ত এই নেতাকে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এনামুল হক শান্তকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন পূর্বধলা উপজেলা ও আগিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।