পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পূর্বধলা জে.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দিবসটি উপলক্ষে বেলা ১১টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এই র‍্যালিতেও প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা। র‍্যালিতে দলটির উপজেলা নায়েবে আমীর জয়নাল আবেদীনসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রশাসনের মূল অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির কোনো প্রতিনিধি অংশগ্রহণ করেননি। অন্যদিকে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

উপজেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সকল কর্মসূচি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga