প্রধানমন্ত্রীর ঈদ উপহার বরাদ্দে বৈষম্যের অভিযোগ নেত্রকোণা-৫ আসনের এমপির

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে ঈদ উপহার হিসেবে কাপড় বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুলেছেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তফা। নেত্রকোণা জেলার অন্যান্য আসনে উপহার বরাদ্দ দেওয়া হলেও তাঁর নির্বাচনী এলাকা বাদ পড়ায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-২ এস. এম. পারভেজ স্বাক্ষরিত এক তালিকায় দেখা যায়, নেত্রকোণা জেলার ১, ২, ৩ এবং ৪ নম্বর সংসদীয় আসনের অনুকূলে শাড়ি, থ্রি-পিস ও লুঙ্গি বরাদ্দ দেওয়া হয়েছে। তালিকায় নেত্রকোণা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোণা-২ আসনে মো. আনোয়ারুল হক, নেত্রকোণা-৩ আসনে রফিকুল ইসলাম হিলালী এবং নেত্রকোণা-৪ আসনে মো. লুৎফুজ্জামান বাবরের নাম থাকলেও নেত্রকোণা-৫ আসনটি অনুপস্থিত।

এই তালিকায় নিজের নির্বাচনী এলাকা বাদ পড়ায় আজ মাছুম মোস্তফা তাঁর ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন। সেখানে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে লেখেন:
“মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় দৃষ্টি কামনা করছি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সরকার দলীয় এমপিগণের নির্বাচনী এলাকায় ঈদ উপহার হিসাবে কাপড় বরাদ্দ দেওয়া হলেও বিরোধীদলীয় এমপিগণের নির্বাচনী এলাকায় সেই বরাদ্দ দেওয়া হয় নি। দেশের মানুষ আর এই বৈষম্য দেখতে চায় না।”

বরাদ্দকৃত তালিকায় দেখা যায়, প্রতিটি আসনের অনুকূলে ৭০০ পিস শাড়ি, ১০০ পিস থ্রি-পিস ও ৫০ পিস হাজী রুমাল বরাদ্দ দেওয়া হয়েছে। নেত্রকোণা-৫ আসনের সাধারণ মানুষের মধ্যে এই বরাদ্দে বৈষম্যের বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিরোধীদলীয় সংসদ সদস্য হওয়ায় এই জনপদ উপহার থেকে বঞ্চিত হচ্ছে কিনা, তা নিয়ে এলাকায় গুঞ্জন চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga