পূর্বধলায় পরিচ্ছন্নতা ও প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়তে অভিযান, অংশ নিলেন এমপি মাছুম মোস্তফা

পরিষ্কার-পরিচ্ছন্ন ও প্লাস্টিক বর্জ্যমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে নেত্রকোনার পূর্বধলায় “পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযান–২০২৬” অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

সোমবার (৯ মার্চ) সকালে পূর্বধলার রৌশনারা রোড এলাকা থেকে কর্মসূচির সূচনা করা হয়। পরে পূর্বধলা বাজারসহ আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে অংশগ্রহণকারীরা সড়ক ও জনসমাগমস্থলে জমে থাকা ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য অপসারণ করেন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালান।

প্রচারাভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছুম মোস্তফা, সংসদ সদস্য, নেত্রকোণা-৫। কর্মসূচির অংশ হিসেবে রৌশনারা রোডে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয় এবং সেখানে দুটি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বধলা এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার কাজল দ্রং এবং সঞ্চালনা করেন উপজেলা যুব ফোরামের প্রতিনিধি এরিনা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর জয়নাল আবেদীন। প্রধান অতিথির বক্তব্যে এমপি মাছুম মোস্তফা বলেন, পরিচ্ছন্নতা মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ। তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে শুধু বাহ্যিক পরিবেশ নয়, মানুষের মানসিক পরিচ্ছন্নতাও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমানো জরুরি। এ বিষয়ে সবাইকে সচেতন হয়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন।

কর্মসূচিতে যুব ফোরামের স্বেচ্ছাসেবী, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পূর্বধলা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga