Monday, 15 June 2026

পূর্বধলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

নেত্রকোণায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ পূর্বধলা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নব ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ হাসানুজ্জামান রাফি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: আব্দুর রাশিদ শেখ।

এছাড়া নতুন কমিটিতে ৮জন সহ সভাপতি, ৪জন যুগ্ম সাধারন সম্পাদক, ৫জন সাংগঠনিক সম্পাদকসহ ৭জন সম্মানিত সদস্য নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মো: মারুফ হাসান খান অভ্র ও সাধারন সম্পাদক মো: খায়রুল হাসান লিটন এর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আজ মঙ্গলবার বিকেলে এ কমিটি প্রকাশ করা হয়।


কমিটির অন্যান্য পদে সহ সভাপতি মো: নুরুজ্জামান কামরুল, কাজী মঈন উদ্দিন মামুন, হাবিবুল্লাহ বাহার টুটুল, হুসাইন মোহাম্মদ খান, ওবায়দুল হক, মোশাররফ হোসেন সরকার, মো: কামাল হোসেন, এহসান উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক পদে কামরুল ইসলাম খান, আবুল বাশার খান, হোসাইন আহাম্মেদ রানা, মো: নজরুল ইসলাম, রেজুয়ানুর রহমান (রনি মিয়া), এ,কে.এম সারোয়ার জাহান, মোস্তাক আহাম্মেদ খান (১), মাইনুল ইসলাম অভি, মোস্তাক আহাম্মেদ খান (২) সম্মানিত সদস্য পদে মো: হাসান, মো: শফিকুল ইসলাম, মো: শেখ ফরিদ, মো: আলমগীর, মো: হাবুল মিয়া, মো: কাওছারুল আলম, মো: এমদাদুল কাদির পাঠান নির্বাচিত হয়েছেন।

সেই সাথে পুর্ণাঙ্গ কমিটি গঠন করে আগামী ৩০ দিনের মধ্যে জেলায় জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।