৫ম ধাপে ৭০৭ ইউপিতে ভোট ৫ জানুয়ারি, নেই ধলামূলগাঁও – পূর্বধলার দর্পন
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

৫ম ধাপে ৭০৭ ইউপিতে ভোট ৫ জানুয়ারি, নেই ধলামূলগাঁও

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: November 27, 2021

পঞ্চম ধাপে ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আগামী বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ শনিবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশনের এক সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। এ ধাপেও নেই পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বরে।

এর আগে চার ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করে কমিশন, সেগুলোতে ছিলনা পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়ন। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর দুই পর্বে প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে ও ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে আগামীকাল (২৮ নভেম্বর) এক হাজার ইউপিতে ও চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বরে।