Sunday, 14 June 2026

পূর্বধলায় তারেক রহমানের ৫৬তম জন্মদিন পালন

নেত্রকোনার পূর্বধলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জম্মদিন পালন করা হয়েছে। ২০ নভেম্বর শুক্রবার বিকালে পূর্বধলা রেলওয়ে স্টেশান বাজারে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম শহীদুল্লাহ ইমরান এর আয়োজনে উৎসবমূখর পরিবেশে কেক কেটে জম্মদিনটি উদযাপন করা হয়।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম শহীদুল্লাহ ইমরান। সভায় বক্তব্য দেন হাজী আহম্মদ আলী সরকার, হাজী আব্দুল গনি , আব্দুল মান্নান , গোলজার আহম্মেদ , আজিম উদ্দিন তালুকদার আরশাদ, ইদ্রিছ মেম্বার, ডাঃ লতিফ , সাজ্জাদ হোসেন সাচ্চা, নাজমুল হুদা ফিরোজ চেয়ারম্যান , ফিরোজ তালুকদার , আসাদুজ্জান ডানো , মতিউর রহমান, উজ্জ্বল মিয়া, আনিসুজ্জামান আনিছ , নাজমুল হাসান আকাশ, নয়ন মিয়াসহ পূর্বধলা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।