Sunday, 14 June 2026

পূর্বধলায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

নেত্রকোণার পূর্বধলার মঙ্গলবাড়িয়ায় ফাঁসিতে ঝুলে দোলন মিয়া (৪১) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ। সে উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ছিদ্দিক মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দোলন মিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকায় শ্বশুর মৃত নুরুল ইসলামের বাসায় বসবাস করতেন। তার স্ত্রী আজ সকালে দেখেন ঘরের অপর রুমে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে স্বামীর লাশ ঝুলছে।
পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম জানান, আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোণায় মর্গে প্রেরণ করা হয়েছে।