পূর্বধলায় করোনা মহামারীতে অসহায় মানুষের পাশে মুমিনুন্নিসা ফাউন্ডেশন – পূর্বধলার দর্পন
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলায় করোনা মহামারীতে অসহায় মানুষের পাশে মুমিনুন্নিসা ফাউন্ডেশন

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: April 13, 2020

করোনা ভাইরাস মহামারীতে নেত্রকোণার পূর্বধলায় অসহায় ও দুস্থদের মাঝে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী সদস্য ও মুমিনুন্নিসা ফাউন্ডেশন এর ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব আজিজুর রহমান খান তামিম এর উদ্যোগে নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (১১এপ্রিল) উপজেলার হোগলা ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে ১০০ পরিবারের মাঝে নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবন, সাবান শনিবার (১১এপ্রিল) হতে বিতরণ করা হচ্ছে। আজিজুর রহমান খান তামিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের এমন পরিস্থিতিতে পূর্বধলার মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কার্যক্রম অব্যহত থাকবে।