পূর্বধলায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত – পূর্বধলার দর্পন
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: March 10, 2020

দুর্যোগ ঝুঁকিতে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১০ মার্চ) চিত্রাংকন প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র‌্যালি শেষে আলোচনা সভায় ইউএনও উম্মে কুলসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, সমাজসেবা অফিসার সাইফুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারী প্রমুখ। এসময় সমবায় অফিসার উছমান গনিসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।