পূর্বধলায় রেললাইনের বিটের পিন নাট-বল্টু খুলে নিয়েছে দুর্বৃত্তরা; বড় দুর্ঘটনা থেকে রক্ষা

নেত্রকোণার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বালুরঘাট ব্রিজ এলাকায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন জারিয়াগামী ২৭২ ডাউন লোকাল ট্রেনের যাত্রীরা। রেললাইনের ৪০টি ডগপিন খোলা অবস্থায় দেখতে পান টহলরত আনসার সদস্যরা। তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান ও জারিয়া স্টেশন মাস্টার মনির হোসেনকে জানালে তারা ট্রেনটি থামানোর ব্যবস্থা করেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে রেলওয়ে স্টেশনের বুকিং সহকারি আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে উপজেলার পূর্বধলা রেলওয়ে স্টেশন ও জারিয়া স্টেশনের মাঝামাঝি বালুঘাটা নামক স্থানে রেললাইনের ১৭ নং ব্রিজের উপর ৪০টি ডগপিন খোলা অবস্থায় দেখতে পান টহলরত আনসার সদস্যরা। ওইসময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী ২৭২ ডাউন ট্রেনটি আসছিল। তখন ট্রেনে শতশত যাত্রী ছিলেন। বিষয়টি আনসার সদস্যরা দ্রত উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসানকে জানান। পরে ট্রেনটি পূর্বধলা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসে জারিয়া স্টেশনের আগেই বালুঘাটায় থামানো হয়। লাইনের মেরামত কাজ শেষে ট্রেনটি স্বাভাবিক গতিতে চলাচল করছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান বলেন, রেললাইনে সার্বক্ষণিক আনসার সদস্যরা পাহারায় থাকেন। আমি পরিদর্শন করেছি এবং মেরামতের কর্যক্রম চলমান আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া চলমান চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga