পূর্বধলায় প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্বধলা উপজেলা শাখা’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে আগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনকে সভাপতি, উত্তর পূ্র্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক বাবুলকে নির্বাহী সভাপতি, কুড়িকুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক ও কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

আজ (৯ ডিসেম্বর) শনিবার বিকেলে উপজেলা সদরের পূ্র্বধলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পূ্র্বধলা উপজেলা শাখার সভাপতি মোঃ জাকির আহমেদ খান কামালের সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নেত্রকোনা জেলা শাখার সভাপতি মোঃ কামাল উদ্দিন খান। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নেত্রকোনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ খোকন মিয়া, সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, পূ্র্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পূ্র্বধলা উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ ফজলুল হক বাবুল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি পূ্র্বধলা উপজেলা শাখার সভাপতি মোঃ খোদাদাদ শাহ্ ফকির, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পূ্র্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নয়ন মিয়া, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি পূ্র্বধলা উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন, উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোঃ রুহুল আমিন, উপজেলা শিক্ষা কমিটির সাবেক সদস্য মোঃ আব্দুল কুদ্দুছ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পূ্র্বধলা উপজেলা শাখার সদস্য শফিকুর রহমান শফিক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ধলামূলগাঁও ইউনিয়ন শাখার সভাপতি জাহের আলী, জারিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আবুল কালাম, মাকসুদুল আলম, শাহা আলম শিপন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga