পূর্বধলায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নেত্রকোণার পূর্বধলায় ২০২৩-২৪  অর্থ বছরের রবি মৌসুমের গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০অক্টোবর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ বিতরণী অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি নাজনীন আখতার এর সভাপতিত্বে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম সবুজ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলমগীর কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান বকুল ও পূ্র্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহিন।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ আফরোজ মনি ও সাধারণ কৃষক, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীবৃন্দ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর কবীর বলেন, রবি মৌসুমের গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ফসলের বিশেষ করে সরিষা (তেলজাতীয়) ফসল উৎপাদন ৪০ শতাংশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলার মোট ৩৪ শত ৪০ জন কৃষকের মধ্যে বিনামূল্য ১ বিঘা করে জমির জন্য ২৮শত কৃষকের মাঝে সরিষা বীজ ১ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি, ৩৫০ জন কৃষকের মাঝে গম বীজ ২০ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ১৩০ জন কৃষকের মাঝে ভূট্টা বীজ ২ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৭০ জন কৃষকের মাঝে সূর্যমুখী বীজ ১ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ২০ জন কৃষকের মাঝে চীনাবাদাম বীজ ১০ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৩০ জন কৃষকের মাঝে শীতকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ২০ জন কৃষকের মাঝে মুগ বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার ও ২০ জন কৃষকের মাঝে মসুর বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। বীজ ও রাসায়নিক সার বিতরণের পর জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ উপলক্ষে উদ্ভোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga