পূর্বধলা বাজার হার্ডওয়্যার সমিতির নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত – পূর্বধলার দর্পন

পূর্বধলা বাজার হার্ডওয়্যার সমিতির নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নেত্রকোনার পূর্বধলা বাজার রড, সিমেন্ট, টিন, স্যানিটারি ও হার্ডওয়্যার সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন নেতৃত্ব ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং সমিতিকে আরও কার্যকরভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলা সদরের স্টেশন রোড এলাকার ইস্টি কুটুম রেস্টুরেন্ট সেন্টারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শ্রী সঞ্জিত কর।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহসভাপতি শ্যামল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. ইউনূছ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক মো. দৌলত আলী, সমাজকল্যাণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, আইন সম্পাদক মো. আল-আমিন, ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং সাংস্কৃতিক সম্পাদক হাসান আহমেদ।

এ ছাড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হাজী আনিছুর রহমান, হাজী নাজিম উদ্দিন তালুকদার, মো. এনামুল হক হলুদ ও হাজী মো. মোসলেম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূর্বধলা বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ বিশজিৎ রয় চৌধুরী।
সভায় কার্যনির্বাহী সদস্যদের পরিচিতির পাশাপাশি বাজারের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে হাজী মো. নাজিম উদ্দিন বলেন, ব্যবসায়ীবান্ধব ও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধানে নতুন কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম বলেন, সদস্যদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বজায় রেখে বাজারের উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করা হবে।

কোষাধ্যক্ষ শ্রী সঞ্জিত কর বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সমিতির আর্থিক কার্যক্রম পরিচালনা করা হবে এবং সদস্যদের আস্থা অর্জনই হবে প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল পূর্বধলা বাজারের রড, সিমেন্ট, টিন, স্যানিটারি ও হার্ডওয়্যার ব্যবসায়ীদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga