পূর্বধলায় এবার দলীয় পদ হারালেন বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা; তৃণমূল কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া – পূর্বধলার দর্পন

পূর্বধলায় এবার দলীয় পদ হারালেন বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা; তৃণমূল কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া

নেত্রকোনার পূর্বধলায় সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি হওয়ার পর এবার সাংগঠনিক শাস্তির মুখে পড়লেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের তিন নেতা। পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিববার (২৬ এপ্রিল) পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

১. ইশতিয়াক আহমেদ বাবু: যুগ্ম আহ্বায়ক, পূর্বধলা উপজেলা বিএনপি। ২. সাজু আহমেদ: সদস্য সচিব, পূর্বধলা উপজেলা ছাত্রদল। ৩. সোলায়মান কবির: সাবেক যুগ্ম আহবায়ক, পূর্বধলা উপজেলা ছাত্রদল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগে ইশতিয়াক আহমেদ বাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

​অন্যদিকে, ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাজু আহমেদকে তাঁর পদ থেকে এবং সোলায়মান কবিরকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একইসঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীদের তাঁদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় এই আকস্মিক সিদ্ধান্তে পূর্বধলার ত্যাগী নেতাকর্মীদের মাঝে হতাশা ও বিস্ময় লক্ষ্য করা গেছে। বহিষ্কৃত নেতাদের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেতাকর্মী দাবি করছেন, একটি মিথ্যা মামলার রেশ কাটতে না কাটতেই এমন কঠোর সিদ্ধান্ত দলের স্থানীয় সাংগঠনিক কাঠামোতে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে “ত্যাগী নেতাকর্মীদের” এভাবে বহিষ্কার করায় অনেকেই ফেসবুকে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga