পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পূর্বধলাবাসীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন নেত্রকোণা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর সমাগত। বছর ঘুরে খুশি আর ত্যাগের বারতা নিয়ে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর। তিনি বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতি ও ত্যাগের মহিমায় আবদ্ধ করে সকলকে।
তিনি সকল শ্রেণি পেশার মানুষের সুস্থতা ও কল্যাণ কামনা করে সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানান তিনি।