পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু, আহত-১

নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের পূর্বধলা উপজেলার জারিয়া বাজারে আজ সোমবার দুপুর ১২টার দিকে ট্রাকের চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত ও এক যুবতী আরোহী আহত হয়েছে।


দুর্গাপুর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমদাদুল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুর্গাপুর পর্যটন এলাকায় বেড়ানো শেষে ভাড়ায় চালিত একটি মোটর সাইকেলযোগে ঐ যুবক-যুবতীকে নিয়ে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। মোটর সাইকেলটি জারিয়া কংশ নদীর ব্রীজ পার হয়ে বাজারে পৌঁছলে দুর্গাপুর থেকে আসা বালু বুঝাই একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-০৪৭৪) পিছন থেকে মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেলের চালকসহ আরোহী যুবক নিহত এবং যুবতী মারাত্মক আহত হয়। এ ঘটনায় উত্তেজিত লোকজন ট্রাকটি আটক করতে পারলেও চালক কৌশলে পালিয়ে যায়।


নিহত মোটর সাইকেল আরোহীর নাম আনোয়ার হোসেন (২৫)। সে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার নাহেরা বাজার গ্রামের নুরুল ইসলামের পুত্র। অপর নিহত ভাড়ায় মোটর সাইকেল চালকের পরিচয় পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি। আহত যুবতীর নাম মারুফা আক্তার (১৮)। সে গৌরীপুর উপজেলার টাঙ্গাতিপাড়া গ্রামের হারুন অর রশিদের কন্যা। তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এ ব্যাপারে পূর্বধলা থানার সেকেন্ড অফিসার এস.আই আসাদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত দুই জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga