পূর্বধলা ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন জমা শেষ হলো আজ – পূর্বধলার দর্পন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলা ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন জমা শেষ হলো আজ

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: January 3, 2022

পূর্বধলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধলামূলগাঁও ইউনিয়নে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (০৩ জানুয়ারি)। নির্ধারিত সময় শেষে ১২ জন চেয়ারম্যান প্রার্থী, ১০ জন সংরক্ষিত মহিলা প্রার্থী ও ৪৯ জন সাধারণ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

উল্লেখ ষষ্ঠ ধাপে পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের তফসিল ঘোষণা হয়েছে এতে জানুয়ারির ৩ তারিখ মনোনয়ন জমাদানের শেষ দিন, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬ জানুয়ারি, মনোনয়পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল শুনানি ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিস্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি। প্রতীক বরাদবদ ১৪ জানুয়ারি। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি।