পূর্বধলায় ইউপি নির্বাচনে দুই প্রার্থীর ভোট সমান পুন: নির্বাচন হলো আজ কামাল উদ্দিন তালুকদার নির্বাচিত

নেত্রকোণার পূর্বধলায় গোহালাকান্দা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদে পুনঃভোটে মেম্বার প্রার্থী মো. কামাল উদ্দিন তালুকদার টিউবওয়েল প্রতীকে ২৬৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।টিউওবয়েল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ হাজার ৪২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ কাজল মিয়া ফুটবল প্রতীকে ৭৭৯ ভোট পান।

গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে গোহালাকান্দা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সদস্য পদে সমভোট পান কামাল এবং কাজল। তারা উভয়েই পান ৮৪৫ ভোট। পরে এ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত করার জন্য পুনরায় ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন।

এ বিষয়ে গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে পুনঃভোট গ্রহণের রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গোহালাকান্দা ইউনিয়নে সাধারণ সদস্য পদে পুনঃভোট গ্রহণে মেম্বার প্রার্থী মো. কামাল উদ্দিন তালুকদার টিউবওয়েল প্রতীকে ২৬৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোটার উপস্থিতির হার ছিল ৭৬.৭।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গোহালাকান্দা ইউনিয়নের সাধারণ সদস্য পদে পুনঃনির্বাচনে ২৩ শত ৭৩ জন ভোটারের মধ্যে ১৮২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে যথাযথভাবে সকল ভোট প্রদান করায় কোন ভোট বাতিল করা হয়নি।

এর আগে সকাল ৮টায় গোহালাকান্দা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়; যা চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং নির্বিঘ্নে ভোটগ্রহণের জন্য ভোট কেন্দ্রে পুলিশ সদস্য এবং আনসার সদস্য মোতায়েন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga