পূর্বধলায় ধানের শীষের পক্ষে লুৎফুজ্জামান বাবরের বিশাল নির্বাচনী জনসভা

নেত্রকোনার পূর্বধলায় বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

লুৎফুজ্জামান বাবর তাঁর বক্তব্যে আবু তাহের তালুকদারকে দলের একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আবু তাহের তালুকদার দলের দুঃসময়ে জেল-জুলুম সহ্য করে নেতৃত্ব দিয়েছেন। কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যোগ্য নেতা হিসেবে তাকে বিজয়ী করতে হবে।” তিনি আরও যোগ করেন, আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়নে ১২ তারিখের নির্বাচনে ধানের শীষকে জয়ী করার বিকল্প নেই।

নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবান সরকারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: অধ্যক্ষ রাবেয়া আলী (সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি), আলহাজ্ব বাবুল আলম তালুকদার (সাবেক সভাপতি, উপজেলা বিএনপি), সায়েদ আল মামুন শহীদ ও ইশতিয়াক আহমেদ বাবু (যুগ্ম আহ্বায়ক), সালমান রহমান পল্লব (আহ্বায়ক, উপজেলা ছাত্রদল)।

​সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফতাব আহমেদ শাজাহান। এর আগে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে সমবেত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga