লেটিরকান্দার রুক্কু মিয়াকে হত্যার দায়ে ঘাতক স্ত্রীর মৃত্যুদণ্ড – পূর্বধলার দর্পন

লেটিরকান্দার রুক্কু মিয়াকে হত্যার দায়ে ঘাতক স্ত্রীর মৃত্যুদণ্ড

নেত্রকোনার পূর্বধলা উপজেলার রুক্কু মিয়াকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যার দায়ে তাঁর স্ত্রী রুবিনা আক্তারকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

​সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে আসামির উপস্থিতিতে নেত্রকোনার দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম মুন মুঞ্জুরি এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুবিনা আক্তার কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামের বাসিন্দা।

পূর্বধলা উপজেলার বাসিন্দা রুক্কু মিয়ার সাথে ১০ বছর আগে বিয়ে হয় রুবিনার। তাঁদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। তাঁরা সপরিবারে গাজীপুরে বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডের এক মাস আগে রুবিনা পূর্বধলা থেকে কলমাকান্দায় বাবার বাড়িতে চলে যান।

​২০২১ সালের ১৪ মে ঈদের ছুটিতে রুক্কু মিয়া তাঁর সন্তানদের দেখতে শ্বশুরবাড়ি কলমাকান্দায় যান। সেদিন রাতেই পারিবারিক কলহের জেরে স্ত্রী রুবিনা আক্তার ঘুমন্ত স্বামীর মাথায় কুঠার দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করেন।

​পরদিন ১৫ মে পুলিশ বিছানা থেকে রুক্কু মিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই মো. আসাদ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশি তদন্ত ও ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এই চূড়ান্ত রায় প্রদান করেন।

​রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আবুল হাসেম এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga