পূর্বধলায় সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়: নির্বাচন ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান – পূর্বধলার দর্পন

পূর্বধলায় সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়: নির্বাচন ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা করেছেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা কামনায় এই সভার আয়োজন করা হয়।

​রোববার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলি শাহীন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. দিদারুল ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে গুজব রোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

​নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ওসি আরও বলেন, পুলিশের একার পক্ষে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং বিশেষ করে মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের তথ্যগত সহায়তা অত্যন্ত জরুরি।

​মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা পূর্বধলা থানার অপরাধ নিয়ন্ত্রণে তথ্য আদান-প্রদানসহ সব ধরনের ইতিবাচক কাজে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি নুর আহমদ খান রতন, সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সিনিয়র সদস্য নূর উদ্দিন মণ্ডল দুলাল, ইসমাইল হোসেন খোকন, জাকির আহমেদ খান কামাল, এমদাদুল ইসলাম, মো. হাবিবুর রহমান, আল মনসুর, নাহিদ আলম, আব্দুল্লাহ সাকিব, মো. মজিবুর রহমান তালুকদার, জিয়াউর রহমান এবং আমিনুল হকসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga