পূর্বধলায় ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা, ২০০ শিক্ষার্থীর মধ্যে কুরআন বিতরণ

নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টায় পূর্বধলা উপজেলা সদরের রাজধলা মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও সহকারী অধ্যাপক মাসুম মোস্তফা

​বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন মাহমুদ রাসেল

​উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শাহাদাত হোসেন সভায় সভাপতিত্ব করেন, এবং নেত্রকোনা সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও জেলা বিজ্ঞানবিষয়ক সম্পাদক ওমর ফারুক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

​প্রধান অতিথি মাসুম মোস্তফা তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে, যেখানে দেশের শতভাগ মুসলিম শিক্ষার্থী সহীহভাবে কুরআন পড়তে পারবে। এই লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে আরবি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।”

​তিনি আরও বলেন, “আমাদের সমাজে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে তরুণ প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত হতে হবে। এজন্য ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।”

​এ সময় আরও বক্তব্য রাখেন ধারা দাখিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান এবং উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ইমরুল হাসান

​বক্তারা বলেন, সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ইসলামী শিক্ষা চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

​আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত প্রায় ২০০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga