পূর্বধলায় বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, কয়েক ঘণ্টা পর হৃদরোগে চালকের মৃত্যু – পূর্বধলার দর্পন

পূর্বধলায় বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, কয়েক ঘণ্টা পর হৃদরোগে চালকের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতপরিচয় নারীর (৩০) মৃত্যু হয়েছে। ঘটনার তিন ঘণ্টা পর হৃদরোগে মারা যান ঘাতক বাসের চালক মো. লিটন (৫৫)। তিনি ময়মনসিংহ শহরের আনন্দ মোহন কলেজ মোড়, মীর বাড়ির বাসিন্দা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শ্যামগঞ্জ–বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী পূর্বধলা চৌরাস্তা থেকে রাজা বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে বিরিশিরি গামী যাত্রীবাহী ‘মহারাজ’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-চ-৮৮৪৩) তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পূর্বধলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

এদিকে দুর্ঘটনার পরপরই বাসের চালক মো. লিটন ও তার সহকারী পলাতক ছিলেন। পরে খবর আসে, দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর বাসচালক লিটন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga