পূর্বধলায় ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা – পূর্বধলার দর্পন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলায় ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: July 20, 2021

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আজ মঙ্গলবার সকালে নিলয় সাহা (২০) এক যুবক বসত ঘরের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে। নিলয় সদর ইউনিয়নের জামতলা সাহাপাড়া গ্রামের সুজিত সাহার ছেলে।


এলাকাবাসি ও পরিবার সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বসত ঘরের সিলিং ফ্যানে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিলয় মানসিক বিক


পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।”