আওয়ামীলীগ নেতার ঈদ শুভেচ্ছা – পূর্বধলার দর্পন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

আওয়ামীলীগ নেতার ঈদ শুভেচ্ছা

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: May 23, 2020

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পূর্বধলাবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ নেতা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রহমত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস। দীর্ঘ সিয়াম সাধনা শেষে আসে খুশির ঈদ। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসে খুশির বার্তা। এ খুশী ধনী, দরিদ্র নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। সেই সাথে করোনা ভাইরাসের এই সময়ে সকলকে সর্তক থাকতে বলেন।

ঘরে থাকুন

সুস্থ্য থাকুন