পূর্বধলায় সিপিবির খাদ্য সামগ্রী বিতরণ – পূর্বধলার দর্পন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলায় সিপিবির খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: April 24, 2020

করোনা ভাইরাসের কারণে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে আজ শুক্রবার খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ শুক্রবার সিপিবির পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদরের নয়াপাড়া ও আগিয়া ইউনিয়নের পদুরকান্দা গ্রামের কর্মহীন দরিদ্র ২৫ পরিবারের মধ্যে এ খাদ্র সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রত্যেকটি পরিবারকে চাল, ডাল, তেল, আলু, লবন ও সাবান প্রদান করা হয়। খাদ্র সামগ্রী বিতরণে অংশ নেন সিপিবির উপজেলা শাখার সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য আব্দুর রাজ্জাক ও ছাত্র ইউনিয়ন নেতা মানিক সুত্রধর।