পূর্বধলায় করোনা ভাইরাসের সন্দেহে বাড়ী ঘেরাও

নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়নের খলাপাড়া গ্রামে করোনা সন্দেহে শোভা আক্তার (১৬) নামে এক কিশোরির বাড়ি ঘিরে রাখে এলাকাবাসী। শোভা আক্তার মৃত আবুচান মিয়ার মেয়ে। তার ছোট এক ভাই (প্রতিবন্ধি) ও এক বোন বাড়িতেই থাকে।

শোভা আক্তারের চাচা রূপচান মিয়া জানান, শোভা আক্তার ময়মনসিংহের নান্দাইলে এক বাড়িতে গৃহকর্মীর কাজ করে। ১ এপ্রিল (বুধবার) সেখান থেকে গায়ে হালকা জ্বর নিয়ে সে বাড়িতে আসে। এটা প্রচার হওয়ার পর থেকেই গতরাত থেকে তাকে বাড়িতে ঘিরে রাখে এলাকাবাসী।

এই ঘটনায় খবর পেয়ে পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম শোভা আক্তারের বাড়িতে যায়। টিমে ছিলেন ডাঃ হাবিবুর রহমান, ডাঃ কনক প্রভা নন্দী ও টেকনিশিয়ান মাহবুব আলম নাবিম।

এসময় সাথে ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, খলিশাউর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী ও সংশ্লিষ্ট ৮ নং ওয়ার্ডের মেম্বার মনজুরুল হক বাবুল। শোভা আক্তারকে বাড়ির উঠানে নিয়ে বসিয়ে তার লক্ষণ গুলো পর্যবেক্ষণ করা হয়।

পরে ডাঃ হাবিবুর রহমান জানান, তার শরীরে হালকা জ্বর রয়েছে। করোনা ভাইরাসের কোন লক্ষণ যেমন গলাব্যাথা, শ্বাসকষ্ট, সর্দি-কাশি পরিলক্ষিত হয়নি। প্রাথমিক পর্যযবেক্ষণে এটাকে সিজনাল জ্বর বলে মনে হচ্ছে।

এরপর শোভাকে প্রেসক্রিপশন লিখে নিয়মিত ঔষধ খাওয়ার পরার্মশ দেয়া হয় এবং যদি আরোও কোন লক্ষণ পরিলক্ষিত হয় তবে স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যোগাযোগ করতে বলা হয়। এছাড়া বাড়ির লোকজনদের সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন, করোনাভাইরাস নিয়ে কোন গুজব, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান। কেউ বিধিনিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga