Sunday, 14 June 2026

পূর্বধলা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পেলেন উজ্জ্বল

পূর্বধলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়াকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান।

গতকাল মঙ্গলবার(৭ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।

জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোণা জেলা’র অধীনস্থ পূর্বধলা উপজেলা ছাত্রদলের কার্যক্রমকে গতিশীল ও ধারাবাহিকতা অব্যাহত রাখতে আহ্বায়ক সালমান রহমান পল্লবকে সরিয়ে পূর্বধলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল মিয়াকে দায়িত্ব প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ কমিটির অনুমোদন করেন।