পূর্বধলায় ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-৩

নেত্রকোণার পূর্বধলায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে দুর্গাপুরগামী সিএনজি’র সাথে ময়মনসিংহগামী বালুবাহী ট্রাকের ( ঢাকা মেট্রো ট ২২-৮৩৬৭) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতের খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পাবিয়াখালী গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. রাব্বী হোসেন (১৮) ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আলীম উদ্দিনের স্ত্রী জোৎস্না বেগম (৬৫)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে ময়মনসিংহ থেকে সিএনজি চালিত একটি অটোরিক্সা ৫ যাত্রী নিয়ে দুর্গাপুর যাচ্ছিল। এসময় উপজেলার বামনখালী এলাকায় বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জোৎস্না বেগম (৬৫) মারা যান ও ৪জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মো. রাব্বী হোসেন (১৮) মারা যান। অপর ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা গ্রামের মোজাফফর আলীর ছেলে শরাফত আলী (৩২), নিজাম উদ্দিনের ছেলে পারভেজ ব্যাপারী (৩২) ও সিরাজগঞ্জ সদর উপজেলা গুনেরগাতি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে হাসান (২৮)। 


পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সাটি আটক করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga