পূর্বধলার গারো সম্প্রদায়ের সাথে এমপি মানসুরা আলমের ঈদ-পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় – পূর্বধলার দর্পন

পূর্বধলার গারো সম্প্রদায়ের সাথে এমপি মানসুরা আলমের ঈদ-পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময়

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারো সম্প্রদায়ের মানুষের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম। আজ (৩১ মে) উপজেলার হোগলা ইউনিয়নের গারো পল্লীতে এই আনন্দঘন শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এমপি মানসুরা আলম হোগলা ইউনিয়নের গারো সম্প্রদায়ের আবাসে পৌঁছালে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ তাঁকে ঐতিহ্যবাহী উপায়ে ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি গারো সম্প্রদায়ের মানুষের সুখ-দুঃখ, জীবনযাত্রার মান এবং বিভিন্ন স্থানীয় সমস্যার কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন।

শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য মানসুরা আলম বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য চারণভূমি। এদেশের উন্নয়ন ও অগ্রগতিতে অন্যান্য সাধারণ নাগরিকদের মতোই গারো সম্প্রদায়সহ সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের অধিকার ও অবদান সমান। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা এমন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে প্রতিটি মানুষ তাদের নাগরিক ও সামাজিক অধিকার পূর্ণাঙ্গভাবে ভোগ করবে। হোগলা ইউনিয়নের গারো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে আমার পক্ষ থেকে সম্ভাব্য সব ধরণের সহযোগিতা ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এমপি মানসুরা আলমকে নিজেদের মাঝে পেয়ে উমচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় গারো সম্প্রদায়ের সাধারণ মানুষ ও নেতৃবৃন্দ। তারা জানান, “সংসদ সদস্য নিজে আমাদের এলাকায় এসে আমাদের খোঁজ-খবর নিয়েছেন, আমাদের সুখ-দুঃখের কথা শুনেছেন— এতে আমরা অত্যন্ত আনন্দিত ও আপ্লুত। আমরা আশা করি তাঁর হাত ধরে এই এলাকার অবহেলিত মানুষের ও অনগ্রসর জনগোষ্ঠীর দীর্ঘদিনের নানা সমস্যার স্থায়ী সমাধান হবে।” সভায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং গারো সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Slot online
slot gacor, slot online, slot777,
mimislot
Slot online
MIMI PORTAL
mimislot
mimislot
mimislot
Babaslot
Slot Online
slot online dental clinic mimislot Muscle Old School momwrites handshose nonlinearplot Autoplex MaggieBreads Magz Resurge Vintage Kobra Insight Tribun Warga