Sunday, 14 June 2026

পূর্বধলা থানার নতুন ওসি আব্দুল্লাহ আল মামুন; দায়িত্ব গ্রহণ করে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

নেত্রকোনার পূর্বধলা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় তিনি বিদায়ী ওসি মো. দিদারুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্বভার বুঝে নেন।

নবাগত ওসি আব্দুল্লাহ আল মামুন এর আগে ময়মনসিংহ সিআইডিতে কর্মরত ছিলেন। ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে যোগদানের পর থেকে তিনি বিভিন্ন ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৭৮ সালে জামালপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী এই কর্মকর্তা ব্যক্তিগত জীবনে এক পুত্র সন্তানের জনক।

এদিকে, পূর্বধলা থানার বিদায়ী ওসি মো. দিদারুল ইসলামকে নেত্রকোনা জেলা স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি)-তে বদলি করা হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “পূর্বধলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। মদ, জুয়া, মাদক, চুরি-ডাকাতি ও নারী নির্যাতন দমনে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।” তিনি থানাকে আরও জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে পূর্বধলাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।